২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানিস্টন-থেরক্স: বিয়ে আসন্ন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারকা জুটি জেনিফার অ্যানিস্টন এবং জাস্টিন থেরক্স। আর বিয়ের বাদ্যি বাজতে এখন বাকি শুধু কয়েক সপ্তাহ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 02:32 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

‘দ্যাসানডটইউকে’ জানিয়েছে, ‘বিয়ের সব ধরনের প্রস্তুতি মিডিয়ার কাছ থেকে গোপন রাখতে চাইছেন জেনিফার, কারণ তিনি চান না ব্র্যাড পিটের সঙ্গে তার বিয়ের অনুষ্ঠানের মতো এবারও মিডিয়ার হইচই শুরু হোক।’

সূত্রটি আরও জানায়, শুধুমাত্র কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুবান্ধব হতে যাচ্ছেন এই বিয়ের অতিথি। আর যদিও বিয়ের তারিখ প্রকাশ করতে রাজি হচ্ছেন না জেনিফার, তবে গোপন সূত্রে জানা গেছে বিশেষ দিনটি আসতে কয়েক সপ্তাহের বেশি বাকি নেই।

লোকচক্ষুর আড়ালে পরিবার-পরিজনদের নিয়ে সম্ভবত হাওয়াই দ্বীপে নিজেদের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করবেন ওই জুটি। এক সূত্র জানিয়েছে, ‘মিডিয়ার ক্যামেরার সামনে বিয়ের অনুষ্ঠান করতে চান না জেনিফার, আর হাওয়াই দ্বীপটি বিশেষভাবে পছন্দ জাস্টিনের। এমনকি ওখানে তাদের একটি ছোট বাড়িও রয়েছে।’

এছাড়াও জানা যায়, অভিনেতা বেন স্টিলার যিনি জাস্টিনের খুব কাছের বন্ধু, তার একটি বাড়ি রয়েছে হাওয়াইতে। অনেকেই ভাবছেন হয়তো স্টিলারের বাড়িতেই বিয়ের অনুষ্ঠানটি করবেন ওই জুটি।