চলে গেলেন ববি রজারস
দীর্ঘ সময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকার পর ৩ মার্চ মৃত্যুবরণ করলেন আমেরিকান গায়ক ববি রজারস; মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৩ বছর। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘রোলিং স্টোনস’ ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকার ডেট্রয়েট শহরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দ্যা মিরাকল’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ববি রজারস।
রজারসের ব্যান্ড মিরাকলের সঙ্গে গাওয়া বেশ কিছু হিট গানের মধ্যে উল্লেখযোগ্য হল ‘টিয়ার্স অফ এ ক্লাউন’, ‘আই সেকেন্ড দ্যাট ইমোশন’ এবং ট্র্যাকস অফ মাই টিয়ার্স’।
এছাড়াও ব্যান্ডের সদস্য স্মোকি রবিনসনের সঙ্গে গাওয়া ‘ইউ হ্যাভ রিয়েলি গট এ হোল্ড অন মি’ গানটি বিশেষভাবে জনপ্রিয় যা পরবর্তীতে ‘বিটলস’ গেয়েছিল।
রজারস একজন গীতিকারও ছিলেন।
