২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুল যদি হয়’

পরিচালক চাষী নজরুল ইসলাম ‘ভুল যদি হয়’ নামে একটি নতুন সিনেমার শুটিং শুরু করবেন ১৫ মার্চ । এর প্রধান চরিত্রে অভিনয় করবেন সম্রাট ও ইমন। নবাগত অভিনেত্রী দোলার অভিষেক ঘটবে এই সিনেমার মাধ্যমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 02:35 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

চাষী নজরুল ইসলাম গ্লিটজকে বলেন, ‘সিনেমাটি ডিজিটাল ফরমেটে নির্মাণ করা হবে। সিনেমার গল্প এই প্রজন্মের তরুণ-তরুণীদের নিয়ে। দু’জন নতুন অভিনেত্রী ওই সিনেমায় কাজ করবেন। আশা করছি ভালোই হবে।’

এটিএন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ওই সিনেমায় আরো অভিনয় করবেন লিনা ফেরদৌসী এবং  কেরামত মওলা। সিনেমাটির শুটিং হবে রাঙ্গামাটিতে।