২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের পরিচালক হতে চান জন

‘ভিকি ডোনার’ সিনেমাটির মধ্য দিয়ে প্রযোজক হিসেবে বলিউডি জগতে নিজেকে পরিচিত করেছেন বলিউডি অভিনেতা জন আব্রাহাম। সম্প্রতি জানিয়েছেন, পরিচালক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, পরিচালক হিসেবে বলিউডি অভিনেতা শাহরুখ খানের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 11:56 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

এ বিষয়ে এক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সি জন বলেন, ‘এই মুহূর্তে না হলেও শিগগিরি পরিচালনায় আসতে চাই। পরিচালনা একটি সম্মানজনক কাজ। তাই আমি এ কাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’

জন আরও বলেন, ‘আমি বিশেষ কয়েকজন মানুষের সঙ্গে কাজ করতে চাই। তাদের মধ্যে শাহরুখ খান প্রধান। তিনি দারুণ মজার একজন মানুষ। নিজে দক্ষ অভিনেতাও বটে। তবে আমি তার মধ্য থেকে একটি ভিন্ন রূপ বের করে আনতে চাই।’