২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদর্শ বাবা টম

স্ত্রী কেটি হোমসের সঙ্গে সম্পর্ক টিকিয়ে না রাখতে পারলেও মেয়ে সুরির সঙ্গে আগের মতোই সম্পর্ক ধরে রেখেছেন হলিউডি অভিনেতা টম ক্রুজ। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, শুধু যে প্রতিদিন মেয়ের সঙ্গে কথা বলেন তাই নয়, বরং ব্যস্ততার ফাঁকে সুরির সঙ্গে কাটানোর জন্য সময়ও বের করে নেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 03:47 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

টমের আইনজীবী ব্রেট ফিল্ডস ইঅনলাইনের বরাতে সংবাদমাধ্যমটিকে জানান, ‘টম প্রতিদিন সুরির সঙ্গে কথা বলেন। মাঝে মধ্যে দিনে একাধিকবারও কথা হয় বাবা-মেয়ের।’

ডিভোর্সের পর সুরির সঙ্গেও টম সব ধরনের সম্পর্ক নষ্ট করেছেন এমন বিষয় শোনা গেলেও সেগুলোকে ¯্রফে গুজব বলে দাবি করেছেন ফিল্ডস। তিনি বলেন, ‘ম্যাগাজিনে তারা যে সব কথা বলেছেন বাস্তবে তার বিপরীতটাই ঘটেছে।’