২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অহনার আত্মহত্যার চেষ্টা

অতীতে বিষ খাওয়ার অভিজ্ঞতা নাটকে কাজে লাগালেন অহনা। ধারাবাহিক নাটক থ্রি কমরেডস প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 02:58 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

একুশে টেলিভিশনের জন্য নির্মিতব্য ধারাবাহিক নাটক থ্রি কমরেডস নাটকে দেখা যাবে অহনা ভালোবাসতেন শুভ নামের একটি ছেলেকে। বেশকিছু দিন ধরে চলছিল তাদের ভালবাসা। হঠাৎ শুভ অহনাকে বাদ দিয়ে তারই বান্ধবীর সঙ্গে নতুন সম্পর্ক গড়েন, এটা জানতে পেরে অভিমানী অহনা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ যাত্রায় বেঁচে যান অহনা, নাটকে যার চরিত্রের নাম বীথি। বীথির চরিত্রে দেখা যাবে অহনাকে।

নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করছেন দীপু হাজরা। এতে অভিনয় করছেন ড.ইনামুল হক, হাসান মাসুদ, আদনান ফারুক হিল্লে¬াল, সীমানা, শাহরিয়ার নাজিম জয়, নওশীন, শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা, তুষার মাহমুদ, সিরাজ হায়দার, মরিয়ম সরকার, মাসুদ রানা মিঠু, সুমনা সোমা, তন্দ্রা প্রমুখ।

এ প্রসঙ্গে দীপু হাজরা বলেন, ‘চলতি মাসেই নাটকটির সম্প্রচার শুরু হবে বলে আশা করছি। এটি আমার প্রথম ধারাবাহিক।’ সমসাময়িক গল্প নিয়ে নাটকটি এগিয়েছে বলে জানান তিনি। কমেডিধর্মী নাটকটির মাধ্যমে সমাজের অনেক অসঙ্গতিও তুলে আনার চেষ্টা করা হয়েছে।

এদিকে অহনা বলেন, ‘এই নাটকে দেখা যাবে আমার পেছনে ঘুর ঘুর করেন ট্যাক্সি ড্রাইভার হাসান মাসুদ ভাই। কিন্তু তাকে আমি পাত্তা দেইনা। আমি আসলে ভালবাসি আমার ইউনিভার্সিটির ক্লাসমেট শুভকে।’

বিষ পান করে আতœহত্যা করার চেষ্টা প্রসঙ্গে অহনা বলেন,‘বাস্তবে একবার আমি বিষ খেয়েছিলাম  আর সেই অভিজ্ঞতা কাজে লাগালাম অভিনয়ে। তবে ওই অভিনয়টা অনেক কষ্টসাধ্য। আশাকরি আমার চরিত্রটি দর্শক গ্রহণ করবেন।’