নতুনত্ব চান জেসিকা
প্রতিটি সিনেমাতে একই ধরনের চরিত্রে অভিনয় করে সেই চরিত্রের জন্য চিহ্নিত হতে চান না হলিউডি অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। বরং ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের প্রতিভা প্রকাশ করতেই আগ্রহী তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
৩৫ বছর বয়সি ওই হলিউডি অভিনেত্রী ‘ট্রি অফ লাইফ’, ‘দি হেল্প’ এবং ‘জিরো ডার্ক থার্টি’-এর মতো আলোচিত কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
এমটিভি নিউজের বরাতে চ্যাস্টেইন বলেন, ‘আমি অনেক বেশি একরোখা স্বভাবের। কেউ আমার সম্পর্কে লিখতে চাইলে আমি সবসময় তার ধারণার বিপরীতেই কাজ করবো। ট্রি অফ লাইফ আমার জীবনের শ্রেষ্ঠ সিনেমা। ওই চরিত্রটি আমার জীবনের একটি সেরা উপহার।’
তিনি আরও বলেন, ‘তবে এরপরই মনে হলো সকলে আমার সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা নিতে শুরু করেছে। আর তাই সিদ্ধান্ত নিলাম আমি একটি হরর সিনেমায় কাজ করবো। আর সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্রে অভিনয় করব।
