দেশজুড়ে বিজয়ের গান
স্বাধীনতার ৪২ বছর পূর্তি উপলক্ষ্যে দেশ টিভির উদ্যোগে ‘কনসার্ট ফর ভিক্টোরি’ শিরোনামে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত সেনানিবাসে সিরিজ কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে বিজয়ের গান পরিবেশন করবেন সোলস, হায়দার হোসেন ও মমতাজ।
অভিনেত্রী নওশিনের উপস্থাপনায় এবং আলমগীর হোসেনের প্রযোজনায় ‘কনসার্ট ফর ভিক্টোরি’ বগুড়া থেকে সরাসরি সম্প্রচারিত হবে ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
