২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারে বিশ্বাসী নন সানি

ভারতের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত বলিউডি অভিনেতা সানি দেওল বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আই লাভ নিউ ইয়ার’-এর প্রচারে। দর্শকদের সঙ্গে এক আলাপে তিনি জানান, বলিউডে অস্কারের প্রযোজনীয়তা আছে বলে মনে করেন না তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 03:02 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

২৫ ফেব্রুয়ারি সিনেমাটির এক প্রচার অনুষ্ঠানে সানি সাংবাদিকদের বলেন, ‘ভারতীয়দের অস্কারের প্রয়োজনীয়তা কোথায়? তারা কি তাদের যা আছে তা নিয়ে খুশি নয়! ভারতীয় দর্শকদের আগে খুশি করা উচিত। আমাদের দেশে ১৩০ কোটি মানুষ আছে।’

৩০ বছরের চলচ্চিত্র জীবনে ৫৬ বছর বয়সি ওই অভিনেতা ‘ঘায়েল’ এবং ‘দামিনী’ সিনেমা দু’টির জন্য দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘সবার নিজ নিজ দৃষ্টিভঙ্গি রয়েছে। তেমনি আমি অস্কারে বিশ্বাসী নই। আমি যখন জাতীয় পুরস্কারের পদকটি হাতে পেয়েছিলাম, সেটাই আমাকে খুব অবাক করেছিলো।’

সানি দেওল এবং কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘আই লাভ নিউ ইয়ার’ সিনেমাটি ২৬ এপ্রিল মুক্তির প্রতীক্ষায় রয়েছে।