২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃত্বিকের প্রশংসায় করন

৫৮ তম ফিল্মফেয়ারের আসরে নিজের পরিবেশনায় আবারও দর্শক মাতালেন নাচের জন্য জনপ্রিয় বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান। তার ওই সাবলীল পরিবেশনার প্রশংসা করেছেন বলিউডি পরিচালক করন জোহর। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 05:20 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

ফিল্মফেয়ারের মঞ্চে হৃত্বিক তার জনপ্রিয় গানগুলোর আট মিনিটের একটি মিশ্রণে পারফর্ম করেন। এর মধ্যে ছিলো ‘অগ্নিপথ’ সিনেমার ‘দেবা শ্রী গনেশা’ গানটি। ‘জিন্দেগী না মিলেগি দোবারা’ সিনেমার ‘সেনোরিতা’ গানের স্প্যানিশ তালের সঙ্গে হৃত্বিকের বলিউডি যুগলবন্দীও সকলকে মুগ্ধ করে। তার পরিবেশনার পর উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন।

করন জোহর বলেন, ‘এটি দারুণ একটি পরিবেশনা ছিলো। হৃত্বিক যখনই মঞ্চে ওঠেন তখনই তার জাদু সকলকে মাতিয়ে তোলে। পুরো আয়োজনের সবচাইতে অসাধারণ মুহূর্ত ছিলো সেটি।’

এরপর সকলকে ধন্যবাদ জানিয়ে হৃত্বিক তার মাইক্রো ব্লগিং সাইটে লেখেন, ‘সকলের প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ঈশ্বরকে ধন্যবাদ সঠিকভাবে সব কাজ করতে পারার জন্য । সকলকে শুভ রাত্রি এবং ভালোবাসা।’