২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে পুরস্কৃত ‘ঘেটুপুত্র কমলা’

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত তৃতীয় নেপাল হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নন্দিত চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘উত্তরের সুর’ বিশেষ জুরি পুরস্কার জিতেছে। খবরটি জানিয়েছে ‘ঘেটুপুত্র কমলা’র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 10:01 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

ইমপ্রেস টেলিফিল্ম থেকে জানানো হয়েছে, ২৪ ফেব্রুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই পুরস্কার তুলে দেওয়া হয়।

এই আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে চলতি বছর পাকিস্তানি পরিচালক ড্যানিয়েল জাং-এর প্রামাণ্য চলচ্চিত্র ‘সেভিং ফেস’ শ্রেষ্ঠ ডকুমেন্টারি এবং ইসরায়েলের পরিচালক ডান উলম্যান পেয়েছেন স্পেশাল কনট্রিবিউশন টু সিনেমা এ্যাওয়ার্ড।

উল্লেখ্য, ‘ঘেটুপুত্র কমলা’র কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রয়াত হুমায়ূন আহমেদ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, মাসুদ আখন্দ, তমালিকা কর্মকার, শামিমা নাজমিন, প্রাণ রায়, কুদ্দুস বয়াতী ও তার দল, অনি, প্রান্তি, পুতুল, আব্দুল¬াহ রানা, রফিকুল ইসলাম, এহসান প্রমুখ। ঘেটুপুত্র কমলার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী মামুন।