২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন অস্কারে ড্যানিয়েল ডে-লুইসের ইতিহাস

অস্কারে তৃতীয়বারের মতো সেরা অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ড্যানিয়েল ডে-লুইস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 08:15 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

স্টিভেন স্পিলবার্গের লিংকন চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি এ পুরস্কার পান।

এর আগে ‘মাই লেফ্ট ফুট’(১৯৯০ সালে) এবং ‘দেয়ার উইল বি ব্ল্যাড’(২০০৮) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন তিনি।

এছাড়াও আরো দুইবার তিনি সেরা অভিনেতা পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।

এ বছর যুক্তরাজ্যের এই অভিনেতা শুরু থেকেই সেরা অভিনেতা হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন।

তৃতীয় বার অস্কার জয়ের পর পুরস্কার হাতে তিনি বলেন, “ আমি আসলেই জানি না কিভাবে এগুলো ঘটলো। তবে আমি জানি, আমার জীবনে যেটুকু সৌভাগ্য বরাদ্দ থাকার কথা তার থেকে অনেক বেশিই আমি পেয়েছি।”

রোববার সন্ধ্যায় অস্কার নামে পরিচিত ৮৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জমকালো এক অনুষ্ঠানে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করেছে ইরানে সিআইয়ের গোপন উদ্ধার অভিযান নিয়ে নির্মিত থ্রিলার ‘আরগো’। এটি পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করেছেন বেন অ্যাফ্লেক।

সিলভার লাইনিংস প্লেবুক চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন জেনিফার লরেন্স।

লাইফ অব পাই চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হয়েছেন অ্যাং লি।

জ্যাঙ্গো আনচেইনড চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্বঅভিনেতার পুরস্কার জয় করেন ক্রিস্টোফ ওয়াল্টজ ডিয়াগো।

আর লা মিজারেবল চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার পান আনা হ্যাথওয়ে।

বিদেশি ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জয় করে অস্ট্রিয়ার অ্যামুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এসইউ/১৪০৫ ঘ.