২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেব্যাকে তানভীর-এলিটা

স্বপন আহমেদ পরিচালিত বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র পরবাসিনীর টাইটেল গান গাইলেন তানভীর তারেক ও এলিটা। জাহিদ আকবরের কথায় তানভীর তারেকের সুর ও সঙ্গীতে সেলিব্রিটি সাউন্ডল্যাবে সম্প্রতি গানটির রেকর্ডিং করা হয়েছে।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 11:18 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

স্বপন আহমেদ গ্লিটজকে জানিয়েছেন, ‘অচেনা এক আকাশ ডাকে, ইশারায় এই আমাকে, অদেখা কোন সুতোয় বাঁধে অবুঝ দু’টি পাখিকে’- এমন কথায় এই দ্বৈত গানে ঠোঁট মেলাবেন ইমন ও মেহজাবিন।

স্বপন আহমেদ আরো বলেন,‘সিনেমাটিতে দু’টি টাইটেল ট্র্যাক ব্যবহার করা হয়েছে, তানভীর ও এলিটার গাওয়া গানটি রোমান্সের শুরুতে ব্যবহার করা হবে। খুব শিগগিরই আমরা গানটির শুটিং এর জন্য আউটডোরে যাবো।’

তানভীর তারেক বলেন, ‘দীর্ঘ সময় ধরেই গানটির কাজ চলছে। এর মধ্যে সিনেমার দৃশ্য অনুযায়ী মিউজিকে কিছু পরিবর্তনও এনেছি। অবশেষে গানের কাজ শেষ হলো। মেলো রক ধারার একটি গান হয়েছে। দর্শকদের ভাল লাগবে।’

এলিটা বলেন,‘ তানভীর ভাইয়ের সুরে এবং তার সঙ্গে এই প্রথম গান গাইলাম। আর সিনেমাটি যেহেতু সাইন্স ফিকশন তাই নিজের ভেতরেও এক ধরনের কৌতুহল অনুভব করছি। গানটি সব ধরনের শ্রোতার ভাল লাগবে বলে আমার বিশ্বাস।