শুভ-জেনীর ‘বিগ বাজেট’
সম্প্রতি তৈরি হয়েছে খণ্ড নাটক ‘বিগ বাজেট’। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ ও জেনী। এটি রচনা ও পরিচালনা করেছে সামিউল হক সামি। এতে আরো অভিনয় করেছেন শাহনাজ খুশী, অলিউল হক রুমি, কামাল হোসেন বাবর, তমাল প্রমুখ।
নাটকটিতে দেখা যাবে, প্রতিবছর গ্রামে পারিবারিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শামীমের পরিবার। এবার তারা আগের চেয়ে বড় বাজেটের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। কিন্তু‘ বাধ সাধে শামীমের স্ত্রী। অনুষ্ঠানের পুরো খরচ তদারকির দায়িত্ব তাকে দিতে হবে বলে শর্ত জুড়ে দেয় সে। মফস্বল থেকে টাকা সংগ্রহ করতে আসা মনির বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। যেভাবেই হোক টাকা নিয়ে তাকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।
২২ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘বিগ বাজেট’।
