‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তি পাচ্ছে ৩১ মে
বলিউডের একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর এবং দীপিকা পাড়–কোন তাদের সম্পর্ক শেষের পর প্রথম একসঙ্গে অভিনয় করেছেন আয়ান মুখার্জির‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায়- খবরটি পুরনো হলেও, নতুন খবর হলো সিনেমাটি অবশেষে মুক্তি পাচ্ছে ৩১ মে। খবর জি নিউজ ব্যুরোর।
বেশ কিছুদিনের সম্পর্কের সুবাদে বলিউডের আলোচিত জুটির তালিকায় উঠে এসেছিলো রণবীর-দীপিকা জুটি। তবে বেশ কিছুদিন হলো সম্পর্কের ইতি টেনেছেন তারা। আর সম্পর্ক সমাপ্তির পর ওই সিনেমাটিতেই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেন তারা।
করন জোহরের ধর্মা প্রোডাকশনের সিনেমাটি নিয়ে প্রচারের কাজ শুরু হয়েছে এরমধ্যেই। আশা করা হচ্ছে, ‘বাচনা অ্যায় হাসিনো’ এর পর দীপিকা-রণবীরের এই সিনেমাটিও দর্শকপ্রিয়তা পাবে।।
