সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে হচ্ছে ৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। ১৫টি ক্যাটাগরিতে আ্যাওয়ার্ড প্রদান করা হবে। নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলংকার সঙ্গীত শিল্পীদেরকেও আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
১৯ ফেব্রুয়ারি চ্যানেল আই কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫টি ক্যাটাগরি হলো রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, পল্লীগীতি, আধুনিক সঙ্গীত, ক্লাসিক্যাল- ভোকাল, ছায়াছবির গান, ব্যান্ড সঙ্গীত, গীতিকার, নবাগত গায়ক ও গায়িকা, সাউন্ড, কাভার ডিজাইন, মিউজিক ডিরেক্টর, মিউজিক ভিডিও।
কলকাতায় ইতোমধ্যেই ৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর প্রথম ধাপে ভারতের গীতশ্রী সন্ধ্যা মুখার্জি এবং বাংলাদেশের রুনা লায়লাকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিসেল-এর সিইও মেহবুব চৌধুরী, হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স এবং পাবলিক রিলেশন্স তাসলিম আহমেদ, ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেড, চ্যানেল আই-এর ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এবং প্রজেক্ট ও প্রোগ্রাম ডিরেক্টর সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যওয়ার্ডস শহীদুল আলম সাচ্চু।
