২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব স্মরণে দূরবীনের ‘নতুন মুক্তিসেনা’

শাহবাগের গণজাগরণ ও প্রজš§ চত্বরের আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন স্মরণে ‘নতুন মুক্তিসেনা’ শিরোনামে নতুন একটি গান তৈরি করেছে দূরবীন ব্যান্ড। জনি হকের লেখা গানটি গেয়েছেন এবং সুর করেছেন ব্যান্ডের দলনেতা শহিদ। সঙ্গীতায়োজন করেছেন দূরবীন সদস্যরা। ১৭ ফেব্রুয়ারি রোববার বিকেলে রাজধানীর লালমাটিয়ায় দূরবীনের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 12:04 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শহিদ গ্লিটজকে বললেন, ‘শাহবাগে স্বচক্ষে দেখা টগবগে তারুণ্যকে অনুপ্রেরণা জোগাতে ও ব্লগার রাজীবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাত্র কয়েক ঘণ্টায় গানটি তৈরি করেছি। গীতিকারের কাছ থেকে গানটি নিয়ে ঘর থেকে স্টুডিওতে যাওয়ার পথে গাড়িতে বসেই সুর করেছি। গানটির মিক্সিং করেছেন দূরবীনের রাফি।’

 

গীতিকার জনি হক গ্লিটজকে বলেন, ‘গানটির কথা হলো-জেগে আছি, থাকবো জেগে/বন্ধুরাা জেগে থেকো/তোমরা নতুন মুক্তিসেনা/রাজীবকেও মনে রেখো/বলেছি মাকে বিচার না পেয়ে, বাড়ি ফিরবো নাকো/তোমরা নতুন মুক্তিসেনা/রাজীবকেও মনে রেখো।’ 

চ্যানেল টোয়েন্টিফোরে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ‘এন্টারটেইনমেন্ট ২৪’ অনুষ্ঠানে দূরবীনের সদস্যদের সাক্ষাৎকার ও ‘নতুন মুক্তিসেনা’ গানটি প্রচার হবে।