উল্কি মুছে ফেলছেন ড্রু
সম্প্রতি হলিউডি অভিনেত্রী ড্রু ব্যারিমুর তার ইহুদি ধর্মাবলম্বী স্বামী উইল কোপেলম্যানের ধর্মে দীক্ষিত হবার সিদ্ধান্ত নিয়েছেন। আর তাই ইহুদি রীতি অনুযায়ী নিজের শরীর থেকে উল্কি বা ট্যাটু মুছে ফেলছেন তিনি। খবর মিড ডের।
‘চার্লিস অ্যাঞ্জেলস’ খ্যাত ড্রু তার শরীরে ভিন্ন ভিন্ন ছয়টি ট্যাটু আঁকিয়েছিলেন। যার মধ্যে একটি ফুলের তোড়া, একটি প্রজাপতি, চাঁদ, ক্রুশ এবং দু’টি দেবদূতের ট্যাটু রয়েছে। আর এ ট্যাটুগুলো মুছে ফেলার জন্য তাকে কষ্টকর লেজার অস্ত্রোপচারের সাহায্য নিতে হচ্ছে।
মাধ্যমটি এক বিবৃতিতে জানায়, ‘ড্রু তার জীবনযাত্রায় পরিবর্তন এনেছেন। আর ট্যাটুগুলো তার ওই নতুন রূপের সঙ্গে বেমানান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্ষণশীল মনোভাব গ্রহণ করছেন ড্রু।
