একাকিত্বই পছন্দ মিলার
সম্প্রতি হলিউডি অভিনেতা অ্যাস্টন কুচারের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন হলিউডি অভিনেত্রী মিলা কিউনিস। তবে তিনি মনে করেন কারো সঙ্গে সম্পর্কে থাকার চাইতে একলা জীবনই বেশি আনন্দপূর্ণ। খবর মিড ডের।
মিররের বরাতে মাধ্যমটি জানায়, কুচারের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে প্রায় ৪ বছর একলা জীবনই কাটিয়েছেন ‘ব্ল্যাক সোয়ান’ খ্যাত ওই অভিনেত্রী। আর মিলা মনে করেন, ওই সময়গুলোই তার জীবনের সবচাইতে সুখকর সময় ছিলো।
২৯ বছর বয়সি মিলা নিজের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা নিয়েও চিন্তিত। কারণ তিনি মনে করেন সকলেই একজন সেলিব্রিটির ব্যক্তিগত বিষয় নিয়ে গুজব তৈরি করার চেষ্টা করে থাকে।
এ বিষয়ে মিলা বলেন, ‘অনলাইনে নজর দিলেই দেখা যায় সেলিব্রিটিদের নিয়ে গুজবের অন্ত নেই। অনলাইন থেকেই যে কেউ আমার সম্পর্কে সব বিষয় জেনে নিতে পারে। এটি অত্যন্ত বিপদজনক। সব সময় নিজেকে এবং প্রিয়জনদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়।’
