২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শুটিং সেটে মারা যেতে চাই’: ড্যানিয়েল

হলিউডি তরুণ অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে চান। এমনকি শুটিংয়ের সেটে মারা যাবার ইচ্ছা প্রকাশ করেন তিনি। খবর পিটিআই এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 06:42 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

কন্টাক্ট মিউজিক জানায়, ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা হ্যারি পটার চরিত্রটির বাইরেও তার পরিচিতি চান। যা তাকে একজন আদর্শ অভিনেতার পরিচিতি এনে দেবে।

ড্যানিয়েল বলেন, ‘নিজেকে আদর্শ অভিনেতা হিসেবে সকলের সামনে পরিচিত করার বিষয়টি একটি দীর্ঘমেয়াদী কাজ। হয়তবা পুরো জীবন লেগে যেতে পারে নিজেকে প্রমাণ করতে। তবে শুধু মাত্র জনপ্রিয়তা অর্জনই সব নয়। হলিউড জগতের প্রতিটি বিষয় আমার ভালো লাগে। আর তাই নিজেকে এর সঙ্গে যুক্ত রাখতে চাই। আর আমার যখন ৮০ বছর বয়স হবে তখন যদি আমি আমার শুটিং সেটেই মারা যাই তবে বিষয়টি হবে অসাধারণ।’