২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাহবাগ তুমি’

শাহবাগের গণজোয়ার নিয়ে ‘শাহবাগ তুমি’ শিরোনামে একটি গান লিখেছেন জনি হক । নিজের সুর ও সঙ্গীত পরিচালনায় এটি গেয়েছেন সুমন কল্যাণ। বুধবার সন্ধ্যায় বেইলি রোডের জিরো ডিবি স্টুডিওতে গানটির রেকর্ডিং হবে। শাহবাগের প্রজন্ম চত্বরের গণজোয়ারে শুক্রবার সন্ধ্যায় এটি গেয়ে শোনাবেন সুমন কল্যাণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

গীতিকার জনি হক গ্লিটজকে বলেন, ‘শাহবাগ নিয়ে আর সবার মতো আমিও আবেগাপ্লুত। ১১ ফেব্রুয়ারি ভোররাতে স্বপ্ন দেখলাম শাহবাগের প্রজন্ম-চত্বরে আমি স্লোগান দিচ্ছি। এর পরই গানটি লিখেছি। গানের প্রথম ৪টি লাইন হলো শাহবাগ তুমি বাংলাদেশের হƒদয়/ শাহবাগ তুমি মনের অকুতোভয়/ শাহবাগ তুমি অনেক ক্ষোভের আগুন/ শাহবাগ তুমি আজ স্লোাগানের উনুন।’

সুমন কল্যাণ বললেন, ‘দায়বদ্ধতা থেকেই কাজটি করেছি। শাহবাগ আন্দোলনে যারা অংশ নিচ্ছেন, তাদের অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে আমাদের এই প্রয়াস। গানটি বিভিন্ন সময় এফএম রেডিওতে প্রচার হবে শুক্রবার থেকে। এ ছাড়া টিভি চ্যানেলেও ফিলার সং হিসেবে প্রচার হতে পারে এটি।’