২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে দেবদাস

অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম লি.এর চলচ্চিত্র ‘দেবদাস’ মুক্তি পাচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসের পরদিন ১৫ ফেব্রুয়ারি। চলচ্চিত্রটির শুভমুক্তি উপলক্ষে ১২ ফেব্রুয়ারি রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ডে প্রিমিয়ার শোর আয়োজনে এ কথা জানানো হয়।।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 02:28 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

প্রিমিয়ার শোতে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লি. এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। শুভেচ্ছা বক্তব্য দেন ছবিটির পরিচালক চাষী নজরুল ইসলাম ও চলচ্চিত্রটির পরিবেশক প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান।

অনুষ্ঠানে চলচ্চিত্রটির কলাকুশলীদের মধ্যে বক্তব্য রাখেন আহমেদ শরীফ ও কে এস ফিরোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ চলচ্চিত্র সাংবাদিক আহমেদ জামান চৌধুরী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান (দেবদাস), অপু বিশ্বাস (পার্বতী), মৌসুমী (চন্দ্রমুখী), শহীদুজ্জামান সেলিম (চুনিলাল) প্রমুখ।