২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক তিশা

১৩ ফেব্রুয়ারি  ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র ‘ভালোবাসা’ পর্বে  অতিথি বিচারক হিসেবে থাকছেন অভিনয়শিল্পী তিশা। পুরো পর্বটি সাজানো হয়েছে ভালোবাসার গান দিয়ে। এই রিয়ালিটির শো’র সর্বশেষ নির্বাচিত ৭জন শিল্পী এতে পরিবেশন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 12:15 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৫মিনিটে।  রিয়ালিটির শোর মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রাভিনেতা ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী।

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজা ইসলাম এবং নির্বাহী প্রযোজনার দ্বায়িত্বে আছেন নাহিদ আহমেদ বিপ্লব। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’।