২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাছাই করা সিনেমায় কাজ করবেন জ্যাকুলিন

‘রেস ২’ সিনেমার বিশাল সাফল্যের পর সিনেমা বাছাইয়ের প্রতি বিশেষ নজর দিচ্ছেন সম্ভাবনাময় বলিউডি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বেছে বেছে শুধুমাত্র বড় ধরনের সিনেমাতেই কাজ করবেন, এমন সিদ্ধান্তের কথাই সম্প্রতি জানিয়েছেন ওই শ্রীলঙ্কান সুন্দরী। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 11:28 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

২৭ বছর বয়সি জ্যাকুলিন এ ব্যাপারে জানান, ‘যখন সিনেমা বক্স অফিসে আলোড়ন তোলে তখনকার অনুভূতি সত্যিই অসাধারণ। শুধু নিজের জন্য নয় বরং সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্যই। আর তাই এখন আমি বাছাই করা সিনেমা এবং যে সিনেমাগুলো বক্স অফিসে ভালো করবে বলে আমার মনে হবে সেসব সিনেমাতেই কাজ করব।’

জ্যাকুলিন আরও বলেন, ‘কঠোর পরিশ্রমের পরই একটি সিনেমা নির্মিত হয়। তাই সাফল্য না আসলে কষ্ট হয়। তাই যে সিনেমা জনপ্রিয়তা পাবে তার সঙ্গেই নিজেকে যুক্ত করব আমি।’

জ্যাকুলিন অভিনীত ‘রেস ২’ সিনেমাটি ২৫ জানুয়ারি মুক্তির পর এরই মধ্যে স্থান করে নিয়েছে ১০০ কোটি আয়কারী বলিউডি সিনেমার তালিকায়।