ভবিষ্যৎ নেতৃত্ব নারীর: শাহরুখ
বলিউডি অভিনেতা শাহরুখ খানের মতে নারীরাই রাষ্ট্রের ভবিষ্যৎ। শাহরুখ বলেন, ‘একজন পুরুষের জন্ম নারী থেকেই। তাই নারীকে সম্মান করা উচিত।’ খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
৪৭ বছর বয়সি ওই বলিউডি অভিনেতা এক অনুষ্ঠানে বলেন, ‘বর্তমানে নারীরা ক্রমশ এগিয়ে যাচ্ছে, তাই তাদের নিয়ে ভাবা উচিত। তারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উন্নতির দিকে।’
ওই অনুষ্ঠানে চার জন ভারতীয় নারীর সাফল্য তুলে ধরা হয়। যারা নিজ নিজ অবস্থান থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
এ চারজনের মধ্যে ছিলেন সারা পাইলট, যিনি তার সিকুইন সংস্থার দ্বারা দাতব্য কার্যক্রম পরিচালনা করেন। ছিলেন পিয়া সিং তিনি দেশের বিলাসবহুল সামগ্রীর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। ভারতীয় ফ্যাশনের অগ্রদূত হিসেবে সম্মান পান ঋতু বেরি। অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী সানিয়া নেহ্ওয়ান ক্রীড়াক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মান পান।
শাহরুখ বলেন, ‘ভারতকে যে নারীরা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের কাজের প্রশংসা করার সময় এসেছে। আমরা সবাই জানি বর্তমানে ভারতে নারীদের সঙ্গে কি কি হচ্ছে। এখন সকলের বেরিয়ে এসে ভারতে এবং পুরো বিশ্বে নারীদের ওপর যে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদ করার সময় এসেছে।’
