২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও ছেলের ‘সুরের আকাশ’

বাজারে এসেছে মা ও ছেলে সালমা কিবরিয়া ও শাদমান মাহতাব কিবরিয়ার দ্বৈত গানের প্রথম অ্যালবাম ‘সুরের আকাশ’। এ উপলক্ষ্যে ১ ফেব্রুয়ারি ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিলো প্রকাশনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ও সুরকার ইমন সাহা।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 03:00 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

ফাহিম মিউজিকের ব্যানারে প্রকাশিত অ্যালবামটিতে কালজয়ী ১০টি গান স্থান পেয়েছে। উল্লেখযোগ্য গানগুলো হলো, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের আকাশে তুমি যে গো শুকতারা, এই মেঘলা দিনে একলা, সতীনাথ মুখোপাধ্যায়ের আমার এ গানে স্বপ্ন যদি আনে, তালাত মাহমুদের যেথা রামধনু ওঠে হেসে, শ্যামল মিত্রের জীবন খাতার প্রতি পাতায় ও আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, কিশোর কুমারের আজ এই দিনটাকেসহ আরো ক’টি গান।

সালমা গ্লিটজকে বলেন, ‘আমি ছোটবেলায় গান গাওয়া শিখেছিলাম, আমার মা ভালো গান গাইতেন। আমার ছেলে গান গাওয়া শিখছে, মূলত রবীন্দ্রসঙ্গীতের চর্চা তার। অনেক সময় একই গান আমরা দু’জনেই গাইতাম। এ থেকেই অ্যালবাম করার চিন্তা আসে। আশা করছি ভবিষ্যতে নতুন গান নিয়ে মা-ছেলেতে মিলে আ্েরা একটা অ্যালবাম বের করবো।’