‘ডাইনি’ মেরিল!
জনপ্রিয় স্টেজ শো ‘ইনটু দি উডস’ অবলম্বনে নির্মিতব্য হলিউডি সিনেমায় ডাইনির চরিত্রে অভিনয় করবেন অস্কার জয়ী হলিউডি অভিনেত্রী মেরিল স্ট্রিপ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
কন্টাক্ট মিউজিক জানায়, শোটির পরিচালক ডেভিড ক্রেইন ৬৩ বছর বয়সি ওই অভিনেত্রীর সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহী। ১৯৭৭ সালে ‘হ্যাপি এন্ড’ শোতে তারা একসঙ্গে কাজ করেছিলেন।
ক্রেইন এ বিষয়ে বলেন, ‘ডিজনি সিনেমাটি বানাতে যাচ্ছে তবে এর সমস্ত ব্যবস্থা করবো আমি। মেরিল স্ট্রিপ ওই সিনেমায় ডাইনির চরিত্রে অভিনয় করবেন। ১৯৭৭ সালের পর আবারও আমরা একসঙ্গে কাজ করব।’
সিনেমাটি পরিচালনা করবেন রব মার্শাল। জানা গেছে, সৎ মায়ের ভূমিকায় অভিনয় করবেন ক্রিস্টেন বার্নাস্কি, বেকারের চরিত্রে থাকবেন জেমস কর্ডন, অ্যান কেনড্রিক অভিনয় করবেন সিনড্রেলার চরিত্রে এবং রাজপুত্র হবেন প্যাট্রিক উইলসন।
