২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া যাচ্ছে মাকসুদ ও ঢাকা

প্রথমবারের মতো বিদেশের মাটিতে নিজেদের সঙ্গীত শোনাতে যাচ্ছে ব্যান্ড মাকসুদ ও ঢাকা। প্রথমবারের গন্তব্য অস্ট্রেলিয়ার সিডনি। ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় এমন ঘোষণা দিয়েছেন দলপ্রধান মাকসুদুল হক ম্যাক। সেসময় দলটি বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সঙ্গীত পরিবেশন করছিলো।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 11:48 AM

Updated : 25 Apr 2022, 06:20 PM

গান গাইবার ফাঁকে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে মাকসুদ বলেন, ‘সবাই জেনে খুশি হবেন মাকসুদ ও ঢাকা প্রথমবারের মতো বিদেশে গান গাইতে সিডনি যাচ্ছে ।’

পরবর্তীকালে সফরসূচী ও সময় নিয়ে মাকসুদ গ্লিটজকে বলেন, ‘টিকেট এখনো নিশ্চিত করিনি। সিডনিতে আমাদের অনুষ্ঠান ৯ ও ১০ ফেব্রুয়ারি। একটার ভেন্যু সিডনি হিলস সেন্টার। অনুষ্ঠানটি আয়োজন করেছে পথ প্রডাকশন।’ ৯ ফেব্রুয়ারির অনুষ্ঠানটিতে আরো গান গাইবেন অ্যান্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন।