২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোমের এমা

ডেম হেলেন মিরেন এবং কেট উইন্সলেটের পর এবার লন্ডনের মাদাম তুসো জাদুঘরের মোমের রাজ্যে যুক্ত হতে যাচ্ছে হলিউডের তরুণ অভিনেত্রী এমা ওয়াটসনের প্রতিমূর্তি। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 06:19 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

ডেইলি এক্সপ্রেসের বরাতে মাধ্যমটি জানায়, মাদাম তুসোর জনসংযোগ বিষয়ক পরিচালক নিকোল ফেনারের মতে জাদুঘরে আগত দর্শকদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলিউডি অভিনেত্রী হলেন ২২ বছর বয়সি এমা ওয়াটসন। দর্শনার্থীরা এমার মোমের প্রতিকৃতি স্থাপনের জন্য জাদুঘর কর্তৃপক্ষকে অনুরোধও করেছেন।

ফেনার জানান, এমার মূর্তিটি একটি আকর্ষণীয় সোফায় বসে আছে এমন ভাবে নির্মাণ করা হচ্ছে। যাতে দর্শনার্থীরা তার মূর্তির পাশে বসে ছবি তুলতে পারেন। তার পরনে থাকবে ২০১১ সালে ওই অভিনেত্রী পরিহিত একটি পোশাক।

মার্চ মাস থেকে মাদাম তুসোতে এমার মূর্তিটি দর্শকরা দেখতে পাবেন।