২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে করণ-অক্ষয়

প্রথমবারের মতো একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডি পরিচালক করণ জোহর এবং অভিনেতা অক্ষয় কুমার। আগামি বছরের শুরুতেই সিনেমাটির কাজ শুরু হবে বলে জানা গেছে। খবর এএনআই এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 03:17 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

করণের সিনেমাটি পরিচালনা করবেন, তার প্রিয় পরিচালক পুণিত মালহোত্রা এবং প্রধান চরিত্রে অভিনয় করবেন ‘বলিউডি খিলাড়ি’ অক্ষয় কুমার।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন করণের মা হিরু জোহর এবং অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না। সিনেমায় অক্ষয়ের বিপরীতে যিনি অভিনয় করবেন তার নাম আগামি সপ্তাহেই প্রকাশ করা হবে।

‘কুছ কুছ হোতা হ্যায়’ খ্যাত ৪০ বছর বয়সি করণ জানান, অক্ষয়ের সঙ্গে যে শুধুমাত্র কর্মক্ষেত্রে সম্পর্ক গড়ে তুলছেন তা নয়, তাদের বন্ধুত্ব ব্যক্তিগতভাবেও মজবুত হয়েছে।