২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডায়েট কোকে’র প্রচারে টেইলর

সম্প্রতি ডায়েট কোকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পপ তারকা টেইলর সুইফট। খবর পিটিআই এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 10:30 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

এস শোবিজ জানায়, আকর্ষণীয় ফিগারের জন্য যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন ২২ বছর বয়সি ওই পপ তারকা। সম্প্রতি টেইলর তার নিজের ওয়েবসাইটে একটি ভিডিওতে কোকের সঙ্গে তার চুক্তির বিষয়টি জানান।

টেইলর বলেন, ‘আমি সকলকে একটি নতুন খবর জানাতে চাই। কারণ আমি অনেক আনন্দ নিয়ে কাজটি করব। ডায়েট কোকের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছি। কমার্শিয়াল শুটের বাইরেও ডায়েট কোকের প্রচারণায় কাজ করব আমি।’

এদিকে এক বিবৃতিতে কোকা-কোলা কোম্পানি নিশ্চিত করেছে যে, ক্যালরি ফ্রি পানীয়টির অ্যাম্বাসেডর হিসেবে টেইলর সুইফটের সঙ্গে দীর্ঘকালীন চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।