‘ইয়েলে’ রণবীর
সাফল্যের জোয়ারে ভাসছেন বলিউডি অভিনেতা রণবীর কাপুর। সিনেমায় সাফল্য, তারপর সেরা অভিনেতার পুরস্কার। আর এ ধারা আরও কিছুটা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনায় অংশগ্রহণ করার আমন্ত্রণ পেয়েছেন রণবীর। খবর জি নিউজ ব্যুরোর।
রণবীর বর্তমানে ‘বেশরম’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। তবে এপ্রিল মাসে ইয়েল বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে যাবার জন্য তিনি ব্যস্ততার মধ্যেও সময় বের করে নেবার প্রস্তুতি নিচ্ছেন।
‘রকস্টার’ এবং ‘বারফি!’ পরপর দু’টি সিনেমায় রণবীর তার অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। পরিশ্রমের ফলস্বরূপ এ সুবর্ণ সুযোগটিও অর্জন করেছেন ‘বারফি!’ খ্যাত ওই অভিনেতা।
