২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খণ্ড নাটক ‘ফানুস’

সম্প্রতি তৈরি হয়েছে খণ্ড নাটক ‘ফানুস’। প্রসূন রহমান রচিত নাটকটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। এতে অভিনয় করেছেন মুনির খান শিমুল, জেনি, নাফিজা, ঝুনা চৌধুরি, অশোক বেপারী, প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 09:35 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

এ প্রসঙ্গে জুয়েল বলেন, ‘নাটকটির মধ্য দিয়ে আমরা দেখতে চেয়েছি একজন ব্যবসায়ীর চরিত্রের নানারূপ, অর্ন্তগত অন্ধকার। অর্থ উপাজর্নের প্রক্রিয়ায় আসল চেহারাটা আড়াল করে কতোটা নিচে নামতে পারে এক তথাকথিত শিক্ষিতজন। কতোটা হয়ে ওঠে মানুষ-রূপী ফানুস।’

জুয়েল আরো বলেন, ‘২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত আমরা নাটকটির শুটিং করেছি। এখানে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মুনির খান শিমুল। এই চরিত্রটির মধ্য দিয়ে সমাজের মানুষগুলোর অদেখা রূপটি তুলে ধরতে চেয়েছি।’

শিমুল বলেন, ‘গতানুগতিক গল্পের বাইরে ওই গল্পে এক ধরনের আতেœাপলব্ধির জায়গা আছে। গল্পটি সমসাময়িক ও বাস্তব কেন্দ্রিক। ভালো একটি কাজ করেছি বলেই আমার ধারণা।’

নির্মাতা সুত্রে জানা গেছে, ২৮ জানুয়ারি থেকে নাটকটির সম্পাদনার কাজ শুরু হয়েছে। শিগগিরি যে কোন একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।