২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙছে লিবার্টি-রুপার্টের সংসার

ক্রিস্টেন স্টুয়ার্ট এর সঙ্গে পরকীয়ায় মেতে ছিলেন পরিচালক রুপার্ট স্যান্ডার্স ২০১২ সালে; আর তাই ২০১৩ এর শুরুতেই তাকে পেতে হচ্ছে তালাকনামা! স্ত্রী লিবার্টি রস তাদের দশ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে এবার বিয়েবিচ্ছেদের আবেদন করেছেন লস অ্যাঞ্জেলস কাউন্টি সুপিরিয়র কোর্টে। খবর ব্যাং শোবিজের।

সেঁজুতি শোণিমা নদী

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 02:45 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

পরকীয়ার খবর ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই আলাদা বসবাস করছিলেন লিবর্টি এবং রুপার্ট। এরমধ্যে তাদেরকে মানসিক চিকিৎসকের সাহায্য নিতেও দেখা গেছে। লিবার্টির কছে ক্ষমা চেয়ে ক্রিস্টেনের চিঠি লেখার পর তাদের সম্পর্কের উন্নতি হয়েছে- এমনটা শোনা গেলেও পরে যে তাদের সংসার ভাঙনের দিকেই ক্রমাগত এগিয়েছে- তারই প্রমাণ এই বিয়েবিচ্ছেদের আবেদন।

রুপার্ট এবং লিবার্টির দশ বছরের দাম্পত্যজীবনে রয়েছে দু’টি সন্তান- সাত বছরের সাইকলা এবং পাঁচ বছরের টেনিসন। বিচ্ছেদের ঘটনা যেন সন্তানদের ওপর কোনো প্রভাব না ফেলে, সেজন্য যৌথ অভিভাবকত্বের আবেদনও করেছেন লিবার্টি।

২০১২ এর সিনেমা ‘¯েœা হোয়াইট অ্যান্ড দ্যা হান্টসম্যান’ এর সেটে ক্রিস্টেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন রুপার্ট। পরে তাদের ঘনিষ্ঠ অবস্থার কয়েকটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ফাঁস হয়ে যায় তাদের গোপন প্রেমের কাহিনী।