চুল হারিয়ে অ্যানির কান্না
‘লা মিজারেবলস’ সিনেমার খাতিরে চুল কাটতে হয়েছিলো হলিউডি অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েকে।
চুল কাটার পর কান্নায় ভেঙে পড়েছিলেন অস্কার মনোনয়ন প্রাপ্ত ওই অভিনেত্রী। খবর পিটিআই এর।
কন্টাক্টমিউজিক জানায়, ওই মিউজিকাল সিনেমাটিতে ফ্যান্টেন চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে চুল কাটার জন্য কাচির পরিবর্তে ছুরি ব্যবহার করার সিদ্ধান্ত নেন পরিচালক টম হুপার। সেই দৃশ্যে অভিনেত্রী নিকোলা স্লোয়ান অ্যানির চুল কেটে দেন।
দৃশ্যটি সম্পর্কে স্লোয়ান বলেন, ‘পরিচালক আমাকে বলেন, তিনি চান দৃশ্যটিতে ঘৃণা ফুটিয়ে তুলতে। আর তাই আমাকে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেন। আমি অ্যানির সামনের চুল কেটে ফেলি এবং আমার হাত সরিয়ে নেই। অ্যানি যখন বুঝতে পারেন তার চুল আসলেই অনেক ছোট করে কাটা হয়েছে, তিনি কান্নায় ভেঙে পড়েন।’
তিনি আরও বলেন, ‘অ্যানি লম্বা চুল খুবই পছন্দ করেন। তিন বছর ধরে তিনি চুল লম্বা করেছেন। আমি যখন তার সব চুল কেটে ফেলি তখন তাকে অদ্ভুত দেখাচ্ছিল।’
পরবর্তীতে অ্যানি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তার চুল বিক্রি করে দেন।
