‘নাচো বাংলাদেশ নাচো’তে সুবর্ণা ও সাত তারকা
বাংলাভিশনের নাচ বিষয়ক রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র লাকি সেভেন পর্বে নেচেছেন সাত অভিনেত্রী ও মডেল।
তারা হলেন শখ, মেহজাবিন, মুনমুন, নিলয়, সাজু খাদেম, স্বাগতা, নিসা। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন সুবর্ণা মুস্তাফা।
এই প্রতিযোগিতায় মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজা ইসলাম। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’।
