ফিরতে চান কারিশমা
থ্রিলার ধাঁচের সিনেমা ‘ডেঞ্জারাস ইশক’এর পর এবার ‘হালকা ধরনের’ কমেডি দিয়ে আবারও অভিনয় জগতে নিজের স্থান করে নিতে চান অভিনেত্রী কারিশমা কাপুর।
খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কারিশমা বলেন, ‘আমি কখনোই কিছু পরিকল্পনা করি না। আর এখনকার জন্য, আমি একটি হালকা ধরনের কমেডি সিনেমায় অভিনয় করতে চাই।’
৩৯ বছর বয়সি অভিনেত্রী কারিশমা কাপুর তার ফিল্মি ক্যারিয়ারে এর আগে ‘আন্দাজ আপনা আপনা’, ‘রাজা বাবু’ ‘কুলি নাম্বার ওয়ান’ এবং ‘বিবি নাম্বার ওয়ান’এর মতো সুপারহিট কমেডি সিনেমায় অভিনয় করেছেন।
জানা গেছে, ১৯৮২ সালের কমেডি সিনেমা ‘সাত্তে পে সাত্তা’র রিমেকে এবার দেখা যাবে কারিশমা কাপুরকে।
