২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাম লীলা’: গোলাগুলির মহোৎসব!

প্রকাশিত হলো বলিউডি পরিচালক সঞ্জয় লীলা বনসালির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রাম লীলা’র ফার্স্ট লুক। খবর এনডিটিভির।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 11:59 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

সিনেমাটির পোস্টারে নতুন জুটি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে অনেকগুলো বন্দুকের উপর দাঁড়ানো অবস্থায় এবং সঙ্গে রয়েছে একটি ট্যাগলাইন ‘গোলিয়ো কি রাসলীলা’ অর্থাৎ গোলাগুলির মহোৎসব।

‘রাম লীলা’ সিনেমাটি শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের কাহিনী থেকে অনুপ্রাণিত। এখানে রণবীর সিং একজন গুজরাটি যুবকের ভূমিকায় অভিনয় করেছেন। জানা গেছে ওই সিনেমার জন্য বিশেষভাবে গুজরাটি ভাষাও শিখতে হয়েছে রণবীরকে।

এর আগে সিনেমাটিতে রণবীরের বিপরীতে কারিনা কাপুরের অভিনয় করার কথা থাকলেও ঐ চরিত্রে পরবর্তীতে দীপিকাকে চুক্তিবদ্ধ করা হয়।

‘রাম লীলা’ মুক্তি পাবে চলতি বছরের ২৯ নভেম্বর।