যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না সালমান
২০১১ সাল থেকেই ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ নামের এক বিশেষ ¯œায়ু রোগে ভুগছেন বলিউডি অভিনেতা সালমান খান। এজন্য তাকে অস্ত্রোপচারও করতে হয়। সম্প্রতি পুনরায় চেক-আপ করার জন্য তার যুক্তরাষ্ট্রে যাবার কথা থাকলেও, বেশ কয়েকটি কারণে তা বাতিল হয়ে যায়। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
মুম্বাইয়ে সাংবাদিকদের সালমান জানান, ‘এখন আর আগের মতো কষ্ট হয় না আমার। শুধুমাত্র সাধারণ চেক-আপ করানোর জন্যই যুক্তরাষ্ট্রে যাবার কথা ছিলো। সম্প্রতি তাও বাতিল হয়ে গেছে।’
এ মাসের শেষ নাগাদ সালমানের যুক্তরাষ্ট্রে যাবার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। এ বিষয়ে তার ছোট ভাই সোহেল খান বলেন, ‘তাকে খুব শিগগিরি যুক্তরাষ্ট্রে যেতে হতে পারে। এখনও তারিখটি ঠিক করা হয় নি। সালমানকে দু’বছরের জন্য চিকিৎসা নিতে হবে যার জন্য ৬ থেকে ৮ মাস পরপর তাকে চার বার যুক্তরাষ্ট্রে যেতে হবে। তিনি ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যেই চেক-আপ করাতে যাবেন।’
