২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছর পর চলচ্চিত্রে সীমানা

লাক্স সুপারস্টার খ্যত অভিনেত্রী সীমানা আবারো সিনেমায় অভিনয় করবেন। ইতোমধ্যে চাষী নজরুল ইসলাম  এবং বিপ্লব হায়দারের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করা নিয়ে কথা হয়েছে সীমানার।  ২০০৭ সালে  তৌকির আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওই অভিনেত্রীর ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 05:59 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

 

সীমানা গ্লিটজকে বলেন, ‘গল্প নির্ভর দু’টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচালকের সঙ্গে কথা হয়েছে। এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। তবে ফেব্রুয়ারিতে একটি সিনেমার শুটিং শুরু হবে বলে আশা করছি।

গল্পদু’টি খুব ভালো লেগেছে। সিনেমাগুলো গান এবং মারামারি নির্ভর নয়। গল্পটাই প্রধান।’

সীমানা চারটি নতুন ধারাবাহিকে অভিনয় শুরু করছেন। এগুলোর মধ্যে রয়েছে, ‘মুসাফির খান’  ‘সঙসূত্র’, ‘থ্রি কমরেডস’ ও  ‘জ্যোতিষ দীপ টিপু সুলতান’। এছাড়া তার বেশ ক'টি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। সেগুলোর মধ্যে রয়েছে, ‘গুলশান এভিনিউ’, ‘অগ্নিপথ’,  ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’, ‘কবিরাজ গোলাপ শাহ’ এবং ‘স্ক্যান্ডাল’।