২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অজয়ের সঙ্গে কাজ করবেন প্রভু

বলিউডি কোরিওগ্রাফার প্রভুদেবা পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার পর সালমান খান এবং অক্ষয় কুমারের সঙ্গে দু’টি হিট সিনেমা উপহার দিয়েছেন। এবার তিনি জানিয়েছেন অজয় দেবগণের সঙ্গে কাজ করবেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 01:52 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

সম্প্রতি সংবাদমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাতকারে প্রভু বলেন, ‘আমি অজয় দেবগণের সঙ্গে একটি সিনেমায় কাজ করছি এবং এটা কোন রিমেক নয়। আমি সিনেমাটি শিগগিরি তৈরি করবো। তবে এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। শাহিদ কাপুরের সঙ্গে আমার একটি সিনেমার কাজ শেষ হবার পরই আশা করছি অজয়ের সঙ্গে কাজ শুরু করতে পারবো।’ 

এর আগে ২০০৯ সালে সালমান খানের সঙ্গে ‘ওয়ান্টেড’ এবং ২০১২ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘রাউডি রাঠোড়’ সিনেমা পরিচালনা করেছিলেন প্রভুদেবা। দু’টি সিনেমাই বক্স অফিসে একশ কোটির উপরে আয় করেছিলো। জানা গেছে, এবার শাহিদ কাপুরের সঙ্গে ‘র‌্যাম্বো রাজকুমার’ সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন প্রভু। সিনেমাটিতে শাহিদের বিপরীতে রয়েছেন সোনাক্ষি সিনহা।