২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সজলের ‘আমি কার’

দীপা খন্দকার, জাকিয়া বারী মম, সারিকা, নিসা এবং মেহজাবীন এই পাঁচ অভিনেত্রীর বিপরীতে সজলকে দেখা যাবে ‘আমি কার’ টেলিফিল্মে । মুহাম্মদ শিবলী নোমানের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন বিইউ শুভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক বিডিনিউ জটোয়েন্টিফো রডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 01:21 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

টেলিফিল্মের গল্প সম্পর্কে পরিচালক বিইউ শুভ গ্লিটজকে বলেন, ‘দীপা খন্দকার, মেহজাবীন, নিসা তিন অভিনেত্রীই দুর্বল সজলের প্রতি। কিন্তু সজল নিজের অতীত নিয়ে এতটাই ভারাক্রান্ত যে, নতুন করে কাউকে ভালোবাসার কথা ভাবতে পারেন না। বন্ধু তানভীর বিষয়টা মেনে নিতে না পারলে সজল তাকে বলেন, সারিকা নামে একটি মেয়ের সঙ্গে গভীর প্রেম ছিলো তার। সড়ক দুর্ঘটনায় মেয়েটি মারা যাওয়ার পর প্রচন্ড শোকাহত হয়ে তিনি সিদ্ধান্ত নেন, আর কারো ভালোবাসায় জড়াবেন না। তাই ওই তিনজনের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।’

শুভ আরো বলেন, ‘এদিকে, নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন সজল। তার অফিসে চাকরি করেন মম। একসময় মমর প্রতি ভালোলাগা তৈরি হয় তার। দিনে দিনে ভালোলাগার অনুভূতিটা তীব্র হতে থাকলে মমকে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মমর বাসায় প্রস্তাব নিয়ে যাওয়ার পর সেখানে ঘটে আরেক বিপত্তি।’

১৭ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘আমি কার’ টেলিফিল্মটি।