২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদের জন্মদিনে মাছরাঙা

১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনে অনুষ্ঠানমালা সাজিয়েছে মাছরাঙা টেলিভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনে অনুষ্ঠানমালা সাজিয়েছে মাছরাঙা টেলিভিশন।

এ প্রসঙ্গে চ্যানেলটির জনসংযোগ কর্মকর্তা রিয়াদ শিমূল বলেন, ‘ওই দিন আমাদের অনুষ্ঠানমালায় সকাল থেকেই নিয়মিত আয়োজনগুলোতে হুমায়ূন আহমেদকে স্মরণ করা হবে। হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার করছি।’

অনুষ্ঠানমালায় থাকছে সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত প্রতিদিনের অনুষ্ঠান ‘রাঙা সকাল’। অতিথি হিসেবে থাকবেন শাকুর মজিদ ও আলেয়া ফেরদৌসী। সকাল ৯ টা ৩০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান ‘প্রামাণ্যচিত্র: হুমায়ূন আহমেদ’। সকাল ১০ টা ২ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘দুই দুয়ারী’। দুপুর ২ টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রিয়জন হুমায়ূন’। হুমায়ূন আহমেদের নাটক-সিনেমার গান এবং গানের অন্তরালের কথা নিয়ে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি, সেলিম চৌধুরী এবং সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানিয়া আহমেদ। প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। বিকাল ৫ টা ২ মিনিটে থাকছে সংগীতানুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের গান’।