২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের শিশুদের জন্য চলচ্চিত্র উৎসব

পাঁচটি শিশুর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি শিশুর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১২। শনিবার বিকাল ৫টায় নগরীর চকবাজার আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে পঞ্চমবারের মতো এ উৎসব শুরু হয়। উৎসব শেষ হবে ২৭ জানুয়ারি। উৎসব আয়োজন করছে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ (ঢাকা)। এতে সহযোগিতা করছে ইউনিসেফ। আয়োজকরা জানান, পাঁচ দিনের উৎসবে ২৫টি দেশের ৫২টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের প্রথম দিন ফ্রান্সের ‘দ্য পিয়ানো’, ক্রিস্টিয়ান’স শার্ট ও জার্মানের দ্য ক্রোকোডাইল-৩ প্রদর্শিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/পিডি/২১৫০ ঘ.