পাবনা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় মঙ্গলবার সপ্তাহব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে।
মঙ্গলবার জেলা শহরের টাউন হল মাঠে এ উৎসব উদ্বোধন করা হবে।
সোমবার পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সভাপতি ও পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু এ তথ্য জানান।
পাবনায় জন্মগ্রহণ করা এ অভিনেত্রীর নামে গাঠিত ‘সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ’ গত তিন বছর ধরে এই আয়োজন করে আসছে।
সাইদুল হক চুন্নু আরো বলেন, উদ্বোধনী দিনে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র ‘সাড়ে চুয়াত্তর’ ‘গেরিলা’, ‘আঁধি’, ‘গৃহদাহ’, ‘সানফ্লাওয়ার’, ‘হসপিটাল’ ও ‘একটি রাত’ প্রদর্শিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৩৪ ঘ.
bdnews24