২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে শিশু চলচ্চিত্র উৎসব

'ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন' স্লোগান নিয়ে টাঙ্গাইলে শুরু হয়েছে তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

টাঙ্গাইল, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন' স্লোগান নিয়ে টাঙ্গাইলে শুরু হয়েছে তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। রোববার উদ্বোধনী দিনে বাংলাদেশের চলচ্চিত্র দূরত্ব, জার্মানির দি ক্রোকোডাইলস, ইরানের চিলড্রেন অব হ্যাভেন, ভারতের তারে জমিন পর প্রদর্শিত হয়। উৎসবের প্রতিদিন চারটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত। এবারের চলচ্চিত্র উৎসবে পথশিশু, এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আয়োজকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৭০০ ঘ.