ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বলিউড তারকা শাহরুখ খান ঢাকায় আর্মি স্টেডিয়ামে পৌঁছে তার সঙ্গীদের নিয়ে মহড়া শেষ করেছেন।
সন্ধ্যায় তিনি মূল অনুষ্ঠানে যোগ দেবেন। বিকাল ৫ টায় 'কিং খান লাইভ ইন ঢাকা' শিরোনামের এই কনসার্ট শুরু হওয়ার কথা থাকলেও আয়োজকরা জানিয়েছেন কনসার্ট শুরু হতে সাড়ে ৬ টা বেজে যেতে পারে।
তারা জানান, মহড়া শেষে শাহরুখ বিশ্রাম নিতে যান। ইতিমধ্যে আর্মি স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আরো অনেক দর্শক স্টেডিয়ামে প্রবেশ করার জন্য ফটকগুলোতে দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন।
এই কনসার্টে অংশ নিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান শুক্রবার দুপুর আড়াইটার দিকে একটি বিশেষ বিমানে করে দিল্লি থেকে ঢাকায় এসে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী গৌরী খান ও দুই সন্তান আরিয়ান ও সুহানা।
আর্মি স্টেডিয়াম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আমিনূর রহমান রাসেল জানান, শাহরুখের অনুষ্ঠান দেখার জন্য স্টেডিয়ামে দর্শণার্থীদের ঢল নেমেছে। অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত সময় বিকাল ৫টা পেরিয়ে গেলেও বহু দর্শণার্থী স্টেডিয়ামে আসছেন।
আর্মি স্টেডিয়ামের সামনে বিমানবন্দর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা কর্মীরা হিমসিম খাচ্ছেন।
অন্তর শোবিজ আয়োজিত ওই কনসার্ট বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল সরাসরি স
bdnews24