আবদুল্লাহ আল মামুনের জন্ম ১৩ জুলাই জামালপুর জেলায়। তার পিতার নাম অধ্যক্ষ আবদুল কুদ্দুস, মাতা ফাতেমা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে বি এ এবং এম এ পাশ করেন (১৯৬৪ সালে)।
পেশাগত জীবনে তিনি নানা কর্মকান্ডে জড়িত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান প্রযোজক হিসেবে যোগ দিয়ে সিনিয়র প্রযোজক, প্রোগ্রাম ম্যানেজার এবং শেষে পরিচালক, ফিল্ম ও ভিডিও ইউনিট হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৬৬-১৯৯১)। তিনি ছিলেন জাতীয় গনমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক (১৯৯১-২০০১)। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালকও ছিলেন তিনি (২০০১)।
আবদুল্লাহ আল মামুন নিজের কর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন অসংখ্য জাতীয় পুরস্কার। এসবের মধ্যে অন্যতম হলো-প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার (১৯৭৮), বাংলা একাডেমী পুরস্কার (১৯৭৯), অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার (১৯৮২), শ্রেষ্ঠ পরিচালক হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা কাহিনী চিত্রনাট্যকার হিসেবে পেয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও থিয়েটার প্রবর্তিত মুনির চৌধুরী সন্মাননা( ১৯৯১), চিত্রনাট্যকার ও কাহিনীকার হিসেবে বাংলাদেশ ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন পুরস্কার-তারকালোক পদক, অলক্ত সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি। আর এদেশের অন্যতম শ্রেষ্ঠ সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন তিনি ২০০০ সালে।
আবদুল্লাহ আল মামুন একাধারে যেমন নাটক রচনা করেছেন ঠিক তেমনি নাটক এবং সিনেমা পরিচালনাও করেছেন। তার রচিত উল্লেখযোগ্য মঞ্চ নাটক হলো- সুবচন নির্বাসনে, এখনও দুঃসময়, শপথ, এবার ধরা দাও, সেনাপতি, অরক্ষিত মতিঝিল, ক্রস রোডে ক্রস ফায়ার, তাহারা এখন, এখনও ক্রীতদাস, তোমরাই, আমাদের সন্তানেরা, কোকিলারা, বিবিসাব, কুরসী, দ্যাশের মানুষ, স্পর্ধা, মেরাজ ফকিরের মা, মাইক মাষ্টার, মেহেরজান আরেকবার, জন্মদিন ইত্যাদি।
সংশপ্তকের পরিচালক, প্রযোজক হিসেবে তার খ্যাতি কিংবদন্তীতুল্য। আর এটি ছাড়াও তিনি প্রযোজনা করেছেন- ঘরোয়া, আমি তুমি সে, পাথর সময়, জোয়ার ভাটা, বাবা, শীর্ষবিন্দু, জীবন ছবি, উত্তরাধিকার, শেষ বিকেলের মেয়ে, এক জনমে।
'সারেং বৌ' তার সেরা চলচ্চিত্র। এর বাইরেও তিনি পরিচালনা করেছেন- সখী তুমি কার, এখনই সময়, দুই জীবন, দমকা, জনমদুখী, বিহঙ্গ। সর্বশেষ তিনি বানিয়েছিলেন দুই বিয়াইয়ের কীর্তি।
লেখক হিসেবেও খ্যাতি ছিল মামুনের। তিনি লিখেছেন ২৫টি নাট্যগ্রন্থ, ৭টি উপন্যাস, আত
bdnews24