ভারতের সেলেব্রিটি গায়ক ইসমিৎ সিং মঙ্গলবার মালদ্বীপের এক রিসর্টের সুইমিং পুলে ডুবে মারা গেছেন। ২০০৭ সালের নভেম্বরে ভারতের স্টার টিভি চ্যানেলের 'ভয়েস অফ ইন্ডিয়া' প্রতিযোগিতার বিজয়ী এই পাঞ্জাবী গায়ক এক কনসার্টে অংশ নিতে মালদ্বীপে গিয়েছিলেন। খবর ভারতের একাধিক গণমাধ্যমের।
২০ বছর বয়সী ইসমিৎ এর বাবা গুরুপ্রিন্দার সিং সোদি সাংবাদিকদের জানান, যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ইসমিৎ কে মালদ্বীপ নিয়ে যায় তারা স্থানীয় সময় রাত ৮টার দিকে এই দুঃসংবাদটা জানায় তাকে এবং বলে, যে হোটেলে ইসমিৎ ছিল তার সুইমিং পুলেই দুর্ঘটনাটি ঘটে। ইসমিতের বাবা লুধিয়ানায় বসবাস করেন।
মুম্বাইয়ের এমএনসি কলেজের বাণিজ্য শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র ইসমিৎ পুলে নেমেছিলেন মজা করতে। কিন্তু ভুলবশত তিনি পুলের গভীর অংশে চলে যান এবং ডুবে যান পানিতে। হোটেলের এক কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন সংবাদ সংস্থা জানায় এ তথ্য।
ইসমিতের বাবা অবশ্য বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি সাংবাদিকদের কাছে বিষ্ময় প্রকাশ করে বলেন যে, সুইমিং পুলে ডুবে কীভাবে মারা গেলো ছেলেটা!
তিনি বলেন, "আমাদের সামনে ও কখনো সাঁতার কাটেনি। ফলে আমরা জানি না যে আসলে ও সাঁতার জানে কী না।"
অশ্র"সিক্ত নয়নে ইসমিতের বাবা বলেন, "ভারতের টেলিভিশন চ্যানেলগুলো রাত ৯টার দিকে তার মৃত্যু সংবাদ প্রচার করে। ওই সময়ে আমরা মালদ্বীপে তার প্রথম কনসার্টের গান দেখবো বলে অপেক্ষা করছিলাম।"
তিনি জানান, সোমবার ইসমিৎ লুধিয়ানা ছেড়ে চন্ডীগড় যায়। সেখান থেকে মুম্বাই হয়ে মালদ্বীপে পৌঁছায় সে।
মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই অসংখ ভক্ত ইসমিতের লুধিয়ানার বাসায় ভিড় জমায়।
ইসমিতের মা অমৃতপাল কাউর ও বোন ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পরেছেন।
বুধবার ইসমিতের মরদেহ ভারতে নিয়ে আসার কথা, জানিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটি। লুধিয়ানাতেই ইসমিতের অন্তেষ্ট্যিক্রিয়া সম্পন্ন হবে।
ইসমিতের মৃত্যু সংবাদে ভারতের সঙ্গীতাঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।
লতা মঙ্গেশকার বলেছেন, "ও যখন 'ভয়েস অফ ইন্ডিয়া' শিরোপা লাভ করে তখন আমি খুব খুশী হয়েছিলাম। এতো অল্প বয়সে ওর এমন পরিণতি- এর প্রতিক্রিয়া জানানোর কোন ভাষা আমার জানা নেই।"
তিনি বলেন, ইসমিতের কণ্ঠস্বর ছিল মৌলিক। সে কারো কণ্ঠ নকল করতো না।
ভয়েস অফ ইন্ডিয়া প্রতিযোগিতার বিচারকদের অন্যতম অভিজিৎ নিজেকে ইসমিতের মেন্টর দাবি করে বলেন যে, তিনি ইসমিতের প্রতিভাকে ঠিকই চিনেছিলেন। তার সহযোগী বিচারকরা অবশ্য প্রায়ই অভিযোগ করতেন যে তিনি ইসমিতকে বেশি ফেবার করছেন।
তিনি বলেন, "সে ছিল আমার সন্তানের মতো। তার মৃত্যু আমার জন্য যে কী বেদনার তা বলে বোঝাতে পারব না।"
অভিজিৎ মৃত্যু সংবাদ পাওয়ার পর লুধিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
অলকা ইয়াগনিক জিনিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, "খুবই কোমলভাষী ছেলে ইসমিৎ। তার ব্যক্তিত্ব ছিল সাদাসিধে। খুব মিষ্টি ছিল তার কণ্ঠস্বর। ভয়েস অফ ইন্ডিয়া প্রতিযোগিতার সময় দীর্ঘদিন তার সঙ্গে সময় কেটেছে আমার। তার প্রতি আমার একটা মমতাও জন্ম নেয়। তার দুঃসংবাদে আমি গভীরভাবে শোকাহত।"
ইসমিৎ সিং এর মৃত্যুর খবর শুনে দারুন মর্মাহত হয়েছেন বলে জানান শান ও পাঞ্জাবি গায়ক ডালের মেহেন্দী সিং।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল বলেছেন যে, দেশ একটি রত
bdnews24