ঢাকা, জুলাই, ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবারও বিয়ের পিঁড়িতে বসলেন সুবর্ণা মুস্তাফা। সোমবার সকালে উত্তরায় মায়ের বাড়িতে নাটক নির্মাতা বদরুল আনাম সৌদের সঙ্গে বিয়ে হয় এই জনপ্রিয় অভিনেত্রীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত থাকা বিনোদন ম্যাগাজিন আনন্দধারার সহকারী সম্পাদক আরিফ খান বলেন, "বিয়েতে শুধু বর ও কনের পরিবারের ঘনিষ্ঠজনরাই উপস্থিত ছিলেন। আর ছিলেন সুবর্ণা অভিনীত সোপ ডল্স হাউজের নির্মাতা প্রতিষ্ঠান 'কৃষ্ণচূড়া'র কয়েকজন কর্মী। ১০ লাখ টাকা দেনমোহরে সুবর্ণা-সৌদের বিয়ে হয়।"
রোববার রাত থেকেই শো বিজ অঙ্গনে গুঞ্জন শুরু হয়- সুবর্ণা আবার বিয়ে করছেন। পাত্র-পাত্রীর মোবাইল ফোনে বার বার চেষ্টা করা হলেও রাতে ফোন ধরেননি দু'জনের কেউই।
সোমবার সকাল সাড়ে দশটায় উত্তরার ৭ নম্বর সেক্টরে কৃষ্ণচূড়া কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস বন্ধ। খোঁজ নিয়ে জানা যায়, এটিএন এ প্রচারিত ডেইলি সোপ ডলস হাউজের শুটিং বন্ধ বলেই নাটকটির পরিচালক বদরুল আনাম সৌদ বা অভিনেত্রী সুবর্ণা আসেননি। সহপরিচালক আফসানা মিমিকেও পাওয়া যায়নি সেখানে।
এ ব্যাপারে ডলস হাউজের অন্যতম অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ সোমবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকালই সবকিছু জেনে যাবেন। একটু অপেক্ষা করুন।"
সুবর্ণা মুস্তফা স
bdnews24